About Us


বিসমিল্লাহির রহমানির রহিম

মাদ্রাসাতু মুয়াজ ইবনে জাবাল (রাঃ)

প্রতিষ্ঠাঃ ২০২০ খ্রিস্টাব্দ

বেরইল পলিতা, মাগুরা সদর, মাগুরা- ৭৬৩২


আমাদের সম্পর্কে

মাদ্রাসাতু মুয়াজ ইবনে জাবাল (রাঃ) এর পূর্ব নাম মাদ্রাসাতু মুস'আব ইবনে উমাইর (রাঃ) যার অবস্থান মাগুরা জেলার সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে। ২০২০ সালের ডিসেম্বর মাসে এই প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অত্র এলাকার নতুন প্রজন্মের শিশু শিক্ষার্থীদের মাঝে সাধারণ শিক্ষা প্রদানের পাশাপাশি পরিপূর্ণ ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই মাদ্রাসার যাত্রা শুরু। হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ কাজল এর বলিষ্ঠ নেতৃত্ব ও কতিপয় ধর্মপ্রাণ  যুবকের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই অত্র মাদ্রাসার শুভ সূচনা হয়। ২০২০ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে শুধুমাত্র নার্সারি ক্লাসে ভর্তি শুরুর মাধ্যমে মাদ্রাসা তার কার্যক্রম শুরু করে এবং ৬২ জন শিক্ষার্থী নিয়ে ২০২১ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসেই শ্রেণি কার্যক্রম বা পাঠদান কার্যক্রম শুরু করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি তার নাম পরিবর্তন করে মাদ্রাসাতু মুয়াজ ইবনে জাবাল (রাঃ) নামে ২০২১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের ১৬ তারিখে নতুন ঠিকানায় নতুনভাবে ২০২২ খ্রিস্টাব্দের ভর্তি কার্যক্রম শুরু করে। মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান যার মূল লক্ষ্য শিশু শিক্ষার্থীদের মাঝে সাধারণ শিক্ষা প্রদানের পাশাপাশি পরিপূর্ন ইসলামী শিক্ষা প্রদান করা। আর সে কারণেই পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি হাদীস ও মাসায়েল, কালিমা ও মাস'আলা, মাসনূন দোয়া, তাজবীদ ও মাখরাজ, আদইয়ায়ে সালাত ইত্যাদি বিষয়ক ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্পোকেন ইংলিশ, কম্পিউটার শিক্ষা ও সুন্দর হাতের লেখা বিষয়ক সাধারণ শিক্ষা প্রদান করে যাচ্ছে।